Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

admin • 18 Dec 2025, 12:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, বাংলাদেশ তাঁতবোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতি কুমারখালী উপজেলা শাখার সভাপতি সুজয় চাকী ও সাধারণ সম্পাদক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, আজ ১৮ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে জাতীয় প্রবাসী দিবসও উদযাপন করা হচ্ছে। এই শুভক্ষণে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।