Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী সরকারি কলেজের নবাগত রোভারদের বরণ ও সনদ প্রদান

admin • 01 Dec 2025, 07:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী সরকারি কলেজের নবাগত রোভারদের বরণ ও সনদ প্রদান
'অপরের সেবা, মানবতার পথ এই প্রতিপাদকে সামনে রেখে কুষ্টিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমারখালী সরকারি কলেজের নবাগত রোভারদের বরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ প্রদান করা হয়েছে।
( ১লা ডিসেম্বর ) সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজের রোভার স্কাউট ও গার্ল ইন রোভারের আয়োজনে কলেজের প্রশাসনিক ভবনের চারতলায় নবাগত রোভারদের বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক জিল্লুর রহমান বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান,মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল ইসলাম,কুমারখালী সরকারি কলেজের রোভার লিডার চঞ্চল কর্মকার ও গার্ল ইন রোভার মোছাঃ রুকসানা খাতুন প্রমুখ।
এসময় বক্তরা নবীন স্কাউটিংয়ের বিভিন্ন মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় রোভারদের মধ্যে বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করেন জ্যোতি রাহাত পায়েল, সাবের হোসেন, মল্লিকা বিশ্বাস, হৈমন্তী খান।
অনুষ্ঠান শেষে নবাগত রোভারদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং তাদের স্কাউটিং জীবনের দায়িত্ব, শপথ ও পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।