কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) এর ফরম পূরণে অতিরিক্ত ফি এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে কুমারখালী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পর অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন স্নাতক সম্মান ২য় বর্ষের পরীক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আদায় করছে, যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বহন করা কষ্টসাধ্য। তারা দ্রুত ফি কমানোর দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, "শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অথচ অযৌক্তিক ফি বৃদ্ধির কারণে আমাদের পড়াশোনার পথে বড় বাধা তৈরি হচ্ছে।এবং এর ফলে বহু শিক্ষার্থীর ঝড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।





