Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 29 Oct 2025, 07:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্টিয়ার কুমারখালীতে ‘‌কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে দরিদ্র ও অসহায় চিকিৎসা বঞ্চিতদের প্রতিমাসে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা, বয়স্ক দরিদ্র নাগরিকদের জন্য বিনামূল্যে সামাজিক ও বয়স্ক শিক্ষা, বৃক্ষরোপন, আবৃত্তি ও আর্টক্লাসের  আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলার বাসষ্ট্যান্ডে কুমারখালী মিলনাগার কার্যলয়ে বৃক্ষরোপন ও ফিতা কেটে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী মিলনাগারের সভাপতি এস এম মিকাইল ইসলাম।

লেখক সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় ও সংগঠনটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপল, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস চক্ষু হাসপতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা।

 

উক্ত কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও প্রতি মাসের ২য় শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন দরিদ্ররা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।