কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব-এর ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ-এর সভাপতিত্বে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের সহ উপদেষ্টা ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রভাষক ডা. ইমতিয়াজ মাহমুদ টুটুল, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান ও ডা. সৌভিক দে, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ বিশ্বাস, সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নুরুল আমিন সোহাগ প্রমুখ।
এসময় ব্লাড ডোনার্স ক্লাবের পরিচালক জীবন, সভাপতি ইয়া রাফি পলাশ ,সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।





