Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রাতরাশ অনুষ্ঠিত

admin • 30 May 2026, 11:27 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রাতরাশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও প্রাতরাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শনিবার (৩০ মে) সকাল ৮টায় শহরের কুমারখালী-যদুবয়রা সেতু সংলগ্ন রংধনু রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব আবুল কাশেম রবি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গাফফার, ভারত-বাংলাদেশ সম্প্রতি পরিষদের সাধারণ সম্পাদক নিতাই কুন্ডু, শিক্ষক শহিদুল ইসলাম, সোলায়মান বিশ্বাস, লেখক ও কবি সোহেল আমিন বাবু, সাংবাদিক মাহমুদ শরীফ, লেখক বুলবুল আহমেদ, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক জিল্লুর রহমান মধু, ওমর মাশরেক টগর এবং অ্যাডভোকেট পরিমল বিশ্বাসসহ আরও অনেকে।

 

এ সময় উপস্থিত ছিলেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাসসহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য।

 

অনুষ্ঠানে বক্তৃতা, স্মৃতিচারণ, মতবিনিময়, বিভিন্ন পরামর্শ প্রদান এবং নতুন সদস্য ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

সবশেষে প্রাতরাশ ও সৌজন্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।