Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃত্বে হারুন-বাচ্চু

admin • 08 Jun 2026, 03:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃত্বে হারুন-বাচ্চু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গণঅধিকার পরিষদ-এর ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৭ জুন) কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন ঘোষিত কমিটিতে কুমারখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুনুর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম বাচ্চু। পাশাপাশি সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির কার্যক্রম আগামী এক বছর পর্যন্ত বহাল থাকবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন এই কমিটি কুমারখালী উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।