এক্সক্লসিভ
জাতীয়
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
admin
• 20 Jul 2022, 10:34 AM
• পঠিত 3 বার
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকালে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের উদ্দ্যোগে উপজেলার ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি ফুড প্যাকেজে ছিল চাউল ৫কেজি, তেল ১লিটার, ডাউল ১কেজি, আলু ২কেজি। এসব খাদ্য সামগ্রী বিতরন করেন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুর চপল ।
তিনি বলেন, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান সুবহানুতায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন
এসময় সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এম
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





