Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই যুবলীগ নেত্রী মিশু রিমান্ডে

admin • 23 Aug 2023, 03:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই যুবলীগ নেত্রী মিশু রিমান্ডে

ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতন করার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাময়িক বহিষ্কৃত) মেহনাজ তাবাসসুম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু ও তার স্বামীসহ অজ্ঞাত কয়েকজন সহযোগী। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে।

 

শনিবার (১৯ আগস্ট) সে বাসায় ফেরে। এ ঘটনায় শনিবার কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

 

মামলা দায়েরের পর শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ শনিবার রাতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।