Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কিডনি রোগে আক্রান্ত অসহায় আলিমের পাশে যুবদল নেতা

admin • 06 Mar 2026, 01:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কিডনি রোগে আক্রান্ত অসহায় আলিমের পাশে যুবদল নেতা

কুষ্টিয়ার কুমারখালীতে কিডনি রোগে আক্রান্ত এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন।

 

উপজেলার পৌর শহরের সেরকান্দি দর্গাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আলিম (৪৫) দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম আনছার প্রামানিক ও উপজেলা যুবদলের আহবায়ক এ্যাড.জাকারিয়া আনছার মিলনের নজরে আসে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সভাপতির পরামর্শ ও সহযোগীতায় এবং উপজেলা যুবদলের পক্ষ থেকে আব্দুল আলিমের পরিবারের হাতে প্রাথমিক ভাবে নগদ  আর্থিক সহয়তার চেক ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। কুমারখালী উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে এ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কুমারখালী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারেক শিপন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য নাভিন আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময়  অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের একটি ভিডিওর মাধ্যমে আব্দুল আলিম দীর্ঘদিন ধরে দুটি কিডনি প্রায় বিকল অবস্থায় গুরুতর অসুস্থ থাকার বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতির পরামর্শ ও সহযোগিতায় এবং উপজেলা যুবদলের পক্ষ থেকে অসুস্থ আলিমের পরিবারের জন্য ঈদ সামগ্রী উপহার  ও আর্থিক সহয়তা প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।