Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কাল থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

admin • 24 Jul 2024, 09:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাল থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেন চলাচল করবে। বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়াও তিতাস কমিউটার ট্রেন ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রা শুরু করবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।