Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কানে হেডফোন, পেছন থেকে ট্রেনের ধাক্কা অতঃপর?

admin • 02 Mar 2024, 03:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কানে হেডফোন, পেছন থেকে ট্রেনের ধাক্কা অতঃপর?
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে রাব্বানী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক স্টেশনের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত রাব্বানী নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।   প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাব্বানী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তার কানে হেডফোন লাগানো ছিলো। এমন সময় পেছন থেকে একটি ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।   জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।