Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় খেলাধুলা

কাতার বিশ্বকাপে খোলামেলা-অশ্লীল পোশাক পরলেই জেল

admin • 17 Nov 2022, 10:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাতার বিশ্বকাপে খোলামেলা-অশ্লীল পোশাক পরলেই জেল

২০ নভেম্বর পর্দা ওঠছে কাতার বিশ্বকাপের। ইতিমধ্যেই দলগুলো পৌঁছে গেছে কাতারে। পছন্দের দলকে সমর্থন দিতে কাতারে যাচ্ছে অনেক দর্শক, যার মধ্যে রয়েছে নারীও। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কাতার, আর তাই বিশ্বকাপ দেখতে যাওয়া নারীদেরও মেনে চলতে হবে নানা নিয়মকানুন। নিয়মকে উপেক্ষা করলে হতে পারে জেলও।

   

জানা গেছে, কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন খোলামেলা পোশাক না পরেন। কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছে তাঁদের।

   

আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা সানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারবেন। তবে, খোলামেলা, অশ্লীল পোশাক পরিধান থেকে বিরত থাকতে হবে তাদের। শুধু স্টেডিয়াম নয়, যে কোন জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে নারী সমর্থকদের।

   

এর আগে মদ্যপান নিয়ে সতর্ক করেছিল কাতার প্রশাসন। বলা হয়েছিল, স্টেডিয়ামে বসে মদ্যপান করা যাবে না। খেলা শুরু হওয়ার কম করে আধঘণ্টা আগে মদ্যপান করতে হবে।

 

কাতার বিশ্বকাপের প্রযুক্তি বিভাগের প্রধান জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকছে স্টেডিয়ামে। নিষেধাজ্ঞা না মানলে দোষীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

সুত্র: দ্যা-সান, চ্যানেল ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।