Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

কাউন্সিলরকে জুতাপেটা: ডিএসসিসির নারী কাউন্সিলর চামেলি বহিষ্কার

admin • 24 May 2024, 03:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাউন্সিলরকে জুতাপেটা: ডিএসসিসির নারী কাউন্সিলর চামেলি বহিষ্কার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বোর্ড সভায় মেয়রের সামনেই ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করার অভিযোগে বহিষ্কার সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য চামেলিকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত সোমবার ডিএসসিসির বোর্ড সভা চলার সময় হঠাৎ নিজ চেয়ার থেকে উঠে গিয়ে রতনকে জুতাপেটা করেন চামেলি।

এর আগে, গত ২২ এপ্রিল ওই নারী কাউন্সিলরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়। এর পেছনে রতনকে সন্দেহ করে আসছিলেন রোকসানা ইসলাম চামেলী। এর পরিপ্রেক্ষিতেই এমন ঘটনা বলে ধারণা অনেক কাউন্সিলরের।

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হয়েছেন চামেলী। তাঁর বিরুদ্ধে রেলের জমি দখলেরও অভিযোগ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।