Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কলাবাগান থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

admin • 26 Aug 2023, 05:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কলাবাগান থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর বয়স আট বছর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস জানান, আজ দুপুরে কলাবাগানের ভূতের গলির একটি ভবনের কেয়ারটেকার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ভবনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, ওই বাসায় এক নারী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন। গতকাল (শুক্রবার) তারা বাসায় তালা মেরে বের হয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেওয়া হয়। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে বিজন দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।