Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কর্ণফুলী নদীতে নোঙ্গর করা ফিশিং বোটে আগুন,দগ্ধ ৪

admin • 28 Mar 2024, 05:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কর্ণফুলী নদীতে নোঙ্গর করা ফিশিং বোটে আগুন,দগ্ধ ৪

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধেরা হলেন জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বোটের ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে করে ওই বোটে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।