Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ আইন-আদালত

কর কর্মকর্তাকে অপহরণ-নির্যাতন: ড্রাইভার ও সহযোগী রিমান্ডে

admin • 27 Aug 2023, 04:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কর কর্মকর্তাকে অপহরণ-নির্যাতন: ড্রাইভার ও সহযোগী রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ভুক্তভোগীর সাবেক ড্রাইভার মাসুদ ও তার সহযোগী আব্দুল জলিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি হাফিজ ওরফে শাহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

রোববার (২৭ আগস্ট) আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাসুদ ও জলিলকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতে রমনা মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

 

নারী কর কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে ১৭ আগস্ট রাতে। এ ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা হয়। মামলার প্রধান আসামি করা হয় মো. মাসুদ নামের ওই ব্যক্তিকে, যিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। সম্প্রতি তাকে চাকরিচ্যুত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।