Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ,সংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

admin • 25 Dec 2025, 01:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কড়া নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ,সংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী 'সবার আগে বাংলাদেশ' ব্রান্ডিংয়ে লাল-সবুজের বাসটি যাচ্ছেন ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলে।

 

যেতে যেতে দেশবাসীর উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমাগম হওয়ায় বাসটি ধীরে ধীরে আগাচ্ছে।

তার আগে বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এর একটু আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন ঢাকায় থাকা পরিবারের সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।