Friday, 4 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

কচু খেলে গলা কেন চুলকায়?

admin • 14 Oct 2023, 11:45 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কচু খেলে গলা কেন চুলকায়?

কচু খেলে গলা চুলকায়, এ সমস্যা অনেকের। তাই কচু খাওয়ার আগে অনেকেই নাক উচু স্বভাব দেখান। কিন্তু জানেন কি কচু খেলে কেন গলা চুলকায়?

নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, কচুতে থাকা র‌্যাফাইড যখন গলায় আটকে যায় আর তখনই গলা চুলকায়।

র‍্যাফাইডের বৈজ্ঞানিক নাম ক্যালসিয়াম অক্সালেট। কচুর গাছের মূল, কাণ্ড এবং পাতায় এই যৌগ থাকে। এগুলো গাছটির রেচন পদার্থ। এর গড়ন অনেকটা সূচের মতো। তাই খাওয়ার সময় এগুলো গলায় বাধে, যার ফলে গলা চুলকায়।

বিশেষজ্ঞরা বলছেন, খুব গরমে এই র‌্যাফাইডের বেশিরভাগ অংশই গলে যায়। ফলে রান্না করা কচু খেলে গলা চুলকায় না। র‌্যাফাইড অনেক সময় রক্তে মিশে কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে। যা থেকে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে।

গলা চুলকানো রোধে যা করবেন: 

গলা চুলকানো আটকাতে কচু খাওয়ার আগে লেবু বা তেঁতুলের রস মাখিয়ে নিন। কারণ, এগুলোতে যথাক্রমে সাইট্রিক এবং টার্টারিক অ্যাসিড থাকে যা র‌্যাফাইডকে গলিয়ে দেয়। ফলে গলা চুলকানির আশঙ্কা থাকে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।