Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কক্সবাজারে ভূমিকম্প

admin • 25 Feb 2023, 08:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ভূমিকম্প

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান।

 

তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।