Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ওসমান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়: জুমা

admin • 03 Jan 2026, 08:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ওসমান হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়: জুমা

শরীফ ওসমান বিন হাদিকে খুন করার জপ্ন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিলো বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। 

 

শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে জুমা বলেন,  ফয়সালকে জামিনে বের করা হয়েছিলো এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিলো? কোন জজ এই রায় দিয়েছিলো? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিলো?

জুমা বলেন, কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটেম্ট নেয় সেদিন ফয়সালের সাথে ছিলো। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে।

 

তবুও কেন  মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে?

ডাকসুর এই নেত্রী আরো বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।