Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

এসিল্যান্ডের নামে নির্যাতন-বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মামলা

admin • 05 Mar 2026, 05:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এসিল্যান্ডের নামে নির্যাতন-বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মামলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারসহ পাঁচজনের নামে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রী মুক্তি সরকার (৩৫) বাদী হয়ে বুধবার (৪ মার্চ) আশাশুনি থানায় মামলাটি করেন।

  মামলার অন্য আসামিরা হলেন- ফাগুনী সুমি কাসারি (২৫), বিজয় কুমার জোয়ার্দারের মা উষা রাণী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।

 

মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং পরে ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু রীতিতে বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে তার বিয়ে হয়।

  বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার উপহার মুক্তির পরিবার দেয়। তবে, সম্প্রতি নিজ গ্রামে ঘর নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এ টাকা দিতে না পারায় মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।মুক্তি সরকার আরও অভিযোগ করেন, অতীতে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছিল।  এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান। ভারত থেকে ফিরে ২৩ ফেব্রুয়ারি আশাশুনি এসিল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালে আবার যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন। ২৪ ফেব্রুয়ারি সকালে তাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।   এছাড়া, মামলার এজাহারে উল্লিখিত ২ নম্বর আসামি ফাগুনী সুমি কাসারির সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ আনা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।   এ ব্যাপারে জানতে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

  সূত্র: বাংলা নিউজ ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।