Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

admin • 25 Jul 2023, 10:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি অভীষ্টে কাঙ্ক্ষিত অর্জন না হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

বিশ্বের ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। আর বাংলাদেশের ইনডেক্স স্কোর হলো ৬৫.৯। এর আগে বাংলাদেশ ১৬৬ দেশের মধ্যে ১০৪তম অবস্থানে ছিল।

মঙ্গলবার (২৬ জুলাই) এসডিএসএনের স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন ২০২৩ প্রকাশ পেয়েছে। এসডিজি অর্জনে মোট ১৭টি অভীষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ছয়টি অভীষ্ট অর্জনে পরিমিতিরূপে উন্নতি করছে। যথা (ক) দারিদ্র বিলোপ, (খ) ক্ষুধা মুক্তি, (গ) স্বাস্থ্য ও কল্যাণ, (ঘ) নিরাপদ পানি ও স্যানিটেশন, (ঙ) সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি এবং (চ) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।

প্রতিবেদনে আরও বলা হয়, পাঁচটি লক্ষ্য অর্জনের বাংলাদেশ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অর্থাৎ আরও বেশি উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে। সেগুলো হলো- জেন্ডার সমতা, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই নগর ও জনপদ, জলবায়ু কার্যক্রম এবং অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। তিনটি লক্ষ্য অর্জনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। জলজ জীবন, স্থলজ জীবন এবং শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। প্রতিবেদনে একটি অভীষ্ট অসমতার হ্রাস এর প্রয়োজনীয় তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়মিত হালনাগাদকরণের উপর জোর দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসেন বলেছেন, এসডিএসএন-২০২৩ এর স্বাধীন মূল্যায়ন রিপোর্টে কোভিডের অভিঘাতের মধ্যেও বাংলাদেশ ক্রমান্বয়ে ভালো করছে। বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। কারণ তার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণেই জনগণের রায় নিয়ে সরকারের ধারাবাহিকতাবজায় রেখে তিনি আমাদের নিজস্ব উন্নয়ন এজেন্ডকে যথাযথভাবে এসডিজি’র সঙ্গে সম্পৃক্ত করেছেন এবং সে অনুযায়ী প্রয়োজনী বাজেট প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে আমাদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনা ও সকল অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় এমডিজি’র মতো এসডিজিতেও আমরা সাফল্য লাভ করতে চাই।

উল্লেখ্য, প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও উন্নয়ন কৌশলবিদ অধ্যাপক জেফ্রি ডি. সচ'র নেতৃত্বে জাতিসংঘ মহাসচিবের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে এসডিএসএন প্রতিষ্ঠা করা হয়। টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এ প্লাটফর্মের উদ্দেশ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।