Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

এসএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলো ডিএমপি

admin • 14 Sep 2022, 03:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলো ডিএমপি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। চলবে ১ অক্টোবর পর্যন্ত। রাজধানীতে অতিরিক্ত বৃষ্টিপাত ও খোঁড়াখুঁড়ির কারণে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে এসএসসি পরীক্ষার্থীদের অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।     বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে এ অনুরোধ করা হয়েছে।   ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাত ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়ার জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।   এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।   যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।   প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।