Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ

admin • 14 Mar 2026, 09:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার টহলও থাকতে পারে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে এবং পরীক্ষার সময় পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশপথে হেলিকপ্টার টহলের ব্যবস্থাও রাখা হতে পারে। এ ছাড়া পরীক্ষার আগে সম্ভব হলে সব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সভা করা হবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।