কাকরাইলে এস এ পরিবহনের অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১০টা ৫৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ১০টা ১০ মিনিটে এস এ পরিবহনের কাকরাইল অফিসে আগুন লাগার খবর পায় তারা।
১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১০টা ৫৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।





