Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

admin • 04 Jul 2024, 09:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক প্রাইভেটকারের ধাক্কায় আরেক প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ম্যানেজার ক্যাপ্টেন হাসিব হাসান খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী র‍্যাম্পের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা আরেকটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে।

এরপর পেছন থাকা আরেকটি প্রাইভেটকার গিয়ে ধাক্কা দিলে মুহূর্তে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উভয় গাড়ির সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে মহাখালী র‍্যাম্পের অংশে যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পেট্রোল টিম ঘটনাস্থল থেকে প্রাইভেটকার সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।