Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া আরও বাড়াল সরকার

admin • 21 Oct 2025, 02:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া আরও বাড়াল সরকার

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাথে আন্দোলনরত শিক্ষকদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫% বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। কিন্তু আন্দোলনরত শিক্ষকরা তাতে রাজি না হয়ে আমরন অনশন কর্মসূচী ঘোষণা করে।

 

জানা গেছে, দুই ধাপে বাস্তবায়ন করা হবে এই বর্ধিত ভাতা। চলতি অর্থবছরেরে নভেম্বরে দেওয়া হবে সাড়ে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরের জুলাই থেকে বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর করা হবে।

 

দুপুরে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

 

প্রসঙ্গত, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।