Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এমপি আনার হত্যা: আ.লীগ নেতা কাজী কামাল আহমেদ ৭ দিনের রিমান্ডে

admin • 09 Jun 2024, 04:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এমপি আনার হত্যা: আ.লীগ নেতা কাজী কামাল আহমেদ ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে ডিএমপির ডিবি পুলিশের একটি দল।

স্থানীয়দের দাবি, কাজী কামাল আহম্মেদ বাবু এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয়। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।