Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবারের হরতালেও চলবে পরিবহন

admin • 18 Nov 2023, 09:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবারের হরতালেও চলবে পরিবহন

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যেই সকল ধরনের যান চলাচল চালু রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি। রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে দেশব্যাপী এ হরতাল।

 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শনিবার (১৮ নভেম্বর) তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

 

সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

 

এর আগেও বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে বাস চালানোর ঘোষণা দেয় মালিক সমিতি। দূরপাল্লার বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে বাস চালিয়েছেন মালিকরা।

 

সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেছে মালিক সমিতি। এ সময় ২২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।