এবার রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।
ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে। এ তথ্য বেলা সাড়ে ১০টায় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাজিব চৌধুরী।
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।’
স্থানীয় সূত্র জানায়, শাহবাগ থানার দক্ষিণ পাশে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ছবির হাটে কয়েকজন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা বিস্ফোরণের পর পালিয়ে যায়। এতে কোনো হতাহত হয়নি।





