Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর গাউসুল আজম মার্কেটের আগুন

admin • 02 Mar 2024, 05:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীর গাউসুল আজম মার্কেটের আগুন

রাজধানীর নীলক্ষেত এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।