Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এবার নবম শ্রেণির বইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’

admin • 04 Feb 2024, 09:14 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার নবম শ্রেণির বইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’

এবার ভারতের নবম-দশম শ্রেণির সিলেবাসে যোগ হয়েছে ‘ডেটিং’, ‘সম্পর্কের জটিলতা’ ইত্যাদি বিষয়বস্তু। এসব নিয়ে লেখা অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

 

বাংলাদেশের ৭ম শ্রেণীর বইয়ে শরীফ-শরীফার গল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও ভারতের এ পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। পুরো অধ্যায়টি পড়ার ইচ্ছে প্রকাশও করছেন কেউ কেউ। অনেকে নিজেদের স্কুল জীবনের অভিজ্ঞতার কথাও বলছেন। তবে অনেক বাবা-মায়েরাই এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সামগ্রিকভাবে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এই প্রগতিশীল পদক্ষেপের জন্য ইতিবাচক সাড়া পড়েছে সমাজমাধ্যমে। আগামী দিনে এমন অনেক বিষয় সিলেবাসে যোগ করার অনুরোধও জানানো হচ্ছে।

 

মনে করা হচ্ছে, স্কুল জীবনেই যদি সম্পর্কের এই সব জটিলতার ব্যাপারে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, তবে অনেক অপরাধ, আত্মহত্যার মতো ঘটনা আটকানো সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।