Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

এবার জামিন পেলেন মাহির স্বামী

admin • 20 Mar 2023, 08:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার জামিন পেলেন মাহির স্বামী

ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম এই জামিন মঞ্জুর করেন।

 

মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জামিন শুনাতিতে অংশ নেন মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার ও আইনজীবী আনোয়ার সাদত।

 

অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুই মামলায় আদালত তাকে জামিন দিয়েছেন। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।