Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসি’র বিশেষ সতর্কবার্তা

admin • 06 Jan 2026, 03:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এনইআইআর সেবা নিয়ে বিটিআরসি’র বিশেষ সতর্কবার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে।  

  আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনইআইআর সংক্রান্ত সব সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। 

 

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে এনইআইআর-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।