Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

'এখন কি আমার লাইভে এসে কান্না করতে হবে'

admin • 11 Nov 2023, 07:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
'এখন কি আমার লাইভে এসে কান্না করতে হবে'

তিন বছর আগে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন উপস্থাপক রাফসান সাবাব। কিন্তু তিন বছরের মাথায় ভেঙে গেল সেই সংসার। গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন ‘হোয়াট অ্যা শো’ খ্যাত জনপ্রিয় এই উপস্থাপক নিজেই।

 

রাফসান লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি টানতে হয়েছে।

 

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’ তিনি আরো লিখেছেন, ‘আপনারা যদি এ বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভ কামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

 

তার এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

 

কেউ কেউ রাফসানকে নিয়ে সানিয়া এশার করা আগের পোস্ট শেয়ার করে তার জন্য সমবেদনা জানাচ্ছেন। আবার অনেকেই রাফসানের পোস্টের মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়েছেন। আবার কেউ কেউ তাদের বিচ্ছেদের কারণও জানতে চেয়েছেন।

মোহাম্মদ সোলাইমান নামের এক ভক্ত রাফসানের পোস্টে কমেন্ট করেছেন, ‘গতকাল ডিভোর্স, আর আজকেই শো খুব চিল, মন খারাপ না হলেও একটু ভান তো করতে পারেন ভাই।

 

’ কমেন্টের উত্তরে রাফসান লিখেছেন, ‘এখন কি আমার কান্না করতে হবে লাইভে এসে?’

যদিও রাফসান তার পোস্টে তাদের বিচ্ছেদের কারণ উল্লেখ করেননি।

 

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান। তিন বছরের এই দাম্পত্যজীবনের ইতি ঘটে সম্প্রতি।

ফেসবুক থেকে স্কীনশর্ট নেওয়া । ছবি সংগৃহিত

প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।

 

আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপর রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো।

 

সেটিও দর্শকপ্রিয় হয়। এ ছাড়া ‌‘দারাজ ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইন শোয়েও ব্যাপক প্রশংসিত হন তিনি। সর্বশেষ তিনি ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’ উপস্থাপনা করে আসছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।