Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

এক শর্তে সংলাপে যাবে বিএনপি

admin • 11 Oct 2023, 05:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এক শর্তে সংলাপে যাবে বিএনপি

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে শুরু থেকে দিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। তবে দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে এক শর্তে রাজি হয়েছে। তারা কেবল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনার শর্তে সংলাপে বসতে চায়।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে যেকোনো সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন দাবি করে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

খালেদা জিয়ার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে বাড়ি থেকে ডাকাতের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাতে প্রমাণ করে আগের মতোই একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।

আরও অনেক নেতাকে জামিনের পরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।