Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

এক মাসে রাজধানীতে ৪২৯ নেতাকর্মী গ্রেপ্তার : জামায়াত

admin • 29 Nov 2023, 09:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এক মাসে রাজধানীতে ৪২৯ নেতাকর্মী গ্রেপ্তার : জামায়াত

২৮ অক্টোবর থেকে গতকাল ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা মহানগরীতে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ১০২টি মিথ্যা মামলা রুজু করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময়ে অন্যায়ভাবে ৪২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানান।

 

এসব নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

 

বিবৃতিতে মহানগর নেতৃদ্বয় বলেন, সরকার গণ-আন্দোলনে দিশাহারা হয়ে এখন পতনের প্রহর গুনছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আন্দোলনরত জনতার ওপর দলন-পীড়ন বাড়িয়ে দিয়েছে।

 

তাঁরা মিথ্যা মামলা ও গণগ্রেপ্তার বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়ার টেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় বাকশালীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে বিবৃতিতে উল্লেখ আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।