Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এইচএসসির ফলাফল: জামালপুরে ২ কলেজে পাস করেনি কেউ

admin • 17 Oct 2025, 08:44 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এইচএসসির ফলাফল: জামালপুরে ২ কলেজে পাস করেনি কেউ

জামালপুরে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

 

কলেজগুলো হলো, জেলার মেলান্দহ উপজেলার এস.এম. শিখা মোখলেছুর রহমান কলেজ এবং বকশিগঞ্জ উপজেলার চন্দ্রবাজার রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ জানা গেছে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা এলাকার এস.এম. শিখা মোখলেছুর রহমান কলেজ থেকে বিজনেস স্টাডিজ শাখায় ৪ জন এবং মানবিক শাখায় ৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

 

কিন্তু কেউই পাস করতে পারেনি। অপরদিকে, বকশিগঞ্জ উপজেলার চন্দ্রবাজার রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীও পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

 

এ বিষয়ে বকশিগঞ্জের চন্দ্রাবাজ রাশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এ কলেজটি কারিগরি শিক্ষা নির্ভরশীল। জেনারেল বিভাগের শিক্ষার্থী কম। আর যে কয়জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তারা ঝড়ে পড়া শিক্ষার্থী।

 

এদিকে মেলান্দহ উপজেলার এস. এম. শিখা মোখলেসুর রহমান কলেজের অধ্যক্ষ শিখা আক্তারের বক্তব্য নিতে মুঠোফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

 

জামালপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম বলেন, জেলায় ২ টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।