Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

admin • 20 Dec 2024, 07:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এর আগে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে দুবাই থেকে ফিরেই হাসান আরিফকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি। এরপর হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান তিনি।

 

আজ শুক্রবার বিকেল বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

 

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন তিনি। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।