Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপদেষ্টা নাহিদের বক্তব্য প্রকাশের পর জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার

admin • 13 Dec 2024, 10:11 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উপদেষ্টা নাহিদের বক্তব্য প্রকাশের পর জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রচারের পর মন্ত্রণালয়ের একজন জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম মুহম্মদ জসীম উদ্দিন। এই কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। 

গত বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স-জিপিজি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন উপদেষ্টা নাহিদ। এরপর মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে উপদেষ্টা নাহিদ বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে।  দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

 

এ ঘটনার পর দুপুরে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে,এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতিবিরোধী।   

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।