Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপজেলা ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, অতঃপর...

admin • 17 Apr 2024, 05:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উপজেলা ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, অতঃপর...

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার পরপরই উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে বিলুপ্তি ঘোষণার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কমিটির মেয়াদ উত্তীর্ণ।

জানা গেছে, গত শুক্রবার (১২ এপ্রিল) তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তারা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ ঘটনার ৫দিনের মাথায় মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তালতলী উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ৯মে তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত ১২ এপ্রিল পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলায় ওই নারী বর্তমানে জেল হাজতে রয়েছে। ভিডিও ভাইরাল হওয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠু ওই মামলায় ২নং স্বাক্ষী।

এ বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দেড় বছর আগের ঘটনা এবং ওই মেয়ে এটি কৌশলে ভিডিও করে ছড়িয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এক ভিডিও বার্তায় জানান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও ভিডিও বার্তায় জানান ইমরান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।