Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ১০ ইউনিট

admin • 12 Mar 2024, 04:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সোমবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান। বর্তমানে সেখানে তাদের অভিযান চলছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের পর আগুন লাগে। এই কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।