Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

উত্তরা থেকে জাপান আর্মির পিস্তল উদ্ধার

admin • 25 Nov 2024, 04:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উত্তরা থেকে জাপান আর্মির পিস্তল উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। 

 

রোববার (২৪ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা বলেন।

 

তিনি বলেন, রাজধানীর উত্তরা পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি জাপানের তৈরি, যার গায়ে ইংরেজিতে ‘মেইড ইন জাপান আর্মি’ লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।