Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

উজবেকিস্তানে স্পিকার শিরীন শারমিনকে অভ্যর্থনা

admin • 08 Sep 2022, 09:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উজবেকিস্তানে স্পিকার শিরীন শারমিনকে অভ্যর্থনা
উজবেকিস্তানের ইসলাম করিমভ ইন্ট'ল এয়ারপোর্টে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড.শিরির শারমিন চৌধুরী কে অভ্যথর্না জানিয়েছেন উজবেকিস্তানের তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।    দূতাবাস সুত্রে জানা যায়,  উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর রাত ২.৪০মিনিটে উজবেকিস্তানের ইসলাম করিমভ ইন্ট'ল এয়ারপোর্টে  পৌছান বাংলাদেশ জাতীয় সংসদের  স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।    এসময় উজবেকিস্তানের ওলীয়ে মজলিসের ডেপুটি স্পিকার ইব্রাগিমোভা জুখরা সহ উজবেকিস্তানের তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম স্পিকার ড.শিরির শারমিন চৌধুরী সহ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। সংসদ সদস্য মিজ সাগুফতা ইয়াসমিন, মিজ পারভীন হক সিকদার, মিজ আবিদা আনজুম মিতা, সচিব কে এম আব্দুস সালাম-সহ পার্লামেন্ট সচিবালয়ের পদস্থ কর্মকর্তাগণ তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন।   উল্লেখ্য , উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।