পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড়-২ আসনের সাংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি ।
বুধবার (২৮ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। ত্যাগের মহিমায় হোক আত্মশুদ্ধি,ঈদ বয়ে আনুক বরকত ও কল্যাণ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড় সহ দেশের সব মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।





