Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদের পর ৯টা-৫টা সূচিতে ফিরছে সরকারি অফিস

admin • 03 Jun 2024, 04:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদের পর ৯টা-৫টা সূচিতে ফিরছে সরকারি অফিস

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এর ফলে এখন থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অফিসসূচি।

আজ সোমবার (৩ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘এত দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ছিল। কোরবানির ঈদের ছুটির পর থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে।’

তিনি আরো বলেন, ‘দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র-শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।