Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদের পর নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

admin • 13 Jun 2024, 05:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদের পর নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

 

তিনি বলেন, ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।

 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঈদে মেট্রোরেলে পশুর চামড়া ও মাংস পরিবহন করা যাবে না। ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।