Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদের নামাজে কথা কাটাকাটি, সংঘর্ষে নিহত ১

admin • 22 Apr 2023, 01:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদের নামাজে কথা কাটাকাটি, সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

 

নিহত নজরুল ইসলাম একই এলাকার মফিজ উদ্দিন এর ছেলে। হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে ওসি আসাদুজ্জামান টিটু জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হন ও ৮ জন আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।