Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য জাতীয় এক্সক্লসিভ

ঈদের ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

admin • 22 Jun 2023, 06:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদের ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের ছুটিসহ মোট পাঁচ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান। আগামী মঙ্গলবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

 

ওই দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আজহার ছুটি থাকবে। এরপরের দিন শনিবার ( ১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে।

 

আজ বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

 

এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (০৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।